সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সংবাদ পাঠিকাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দিলেন উন

অনলাইন ডেস্ক :

টেলিভিশনের সংবাদ পাঠিকাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করতেন রি চুন হি। ১৯৯৪ সালে সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের মৃত্যু খবর থেকে শুরু করে ২০০৬ সালে দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষার খবরও পাঠ করেছিলেন রি চুন। সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে রাজধানী পিয়ংইয়ংয়ের নদীর তীরবর্তী একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কিম জং উনের সাথে রি চুনকে দেখা গেছে। উপহার প্রাপ্তির পর রি চুন প্রতিক্রিয়ায় কিম জং উনকে বলেছেন, তার নতুন বাড়ি হোটেলের মতো সুন্দর। তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতার কারণে সারারাত কেঁদেছে। জবাবে কিম জং উন বলেছেন, রি চুন জাতীয় সম্পদ। তিনি তার বালিকাবেলা থেকে সংবাদ পাঠিকা হিসেবে জাতির জন্য কাজ করে গেছেন। কেসিএনএ জানিয়েছে, কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। ‘যারা দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রেখেছেন তাদের বাড়ি উপহার দেওয়ার জন্য এই প্রকল্পটির সূচনা’ করেছিলেন উন।