সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করে গঙ্গাচড়া বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ওসি সুশান্ত কুমার সরকার, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রকৌশলী মজিদুল ইসলাম, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।