সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের বই, ইউনিফর্ম বিতরণ ও

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মানবিক সহায়তা বক্স এর প্রাপ্ত অর্থ হতে অসহায় ১৯ জন শিক্ষার্থীর মাঝে শনিবার পাঠ্যবই, ইউনিফর্ম ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন প্রমুখ। এছাড়া সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক অনুভূতি ব্যাক্ত করে। এ সময় উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হকসহ সাংবাদিক ও সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক আসিব আহসান লক্ষ্মীটারী ইউনিয়নের এসকেসের বাজার সংলগ্ন ইচলি মৌজায় মুজিব শতবর্ষের ৩য় পর্যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়ার ইউএনও, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক গঙ্গাচড়া মডেল মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।