সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সোনাগাজীতে মার্কেট ও ব্রীজ উদ্বোধন করলেন মাসুদ চৌধুরী এমপি

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর সোনাগাজীর ওলামা বাজারে ‘গ্রামীন বাজার অকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন’ ৪ তলা বিশিষ্ট বহুতল মার্কেট ভবন ও চরমজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর উপর নির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী হাসান আলী, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন খান ও চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।