সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রামগড়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
যথাযোগ্য মর্যাদায় রামগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। রবিবার(১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনাসভার সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত । সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সামছুজ্জামান, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, সহকারি তথ্য কর্মকর্তা মো: বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু কাউসার।
এদিকে, উপজেলার বলিপাড়া উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়। রামগড় জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা বেগম। বক্তব্য দেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল ও সহকারি তথ্য কর্মকর্তা মো: বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে তথ্য বিভাগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগরের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।