সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবারো প্রাণ হারালো ৩৫ জন

অনলাইন ডেস্ক :

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবারো প্রাণ হারিয়েছে ৩৫ জন। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, গত শুক্রবার ছোট নৌকাটি লিবিয়ার সাবরাথা শহরের উপকূলে ডুবে গেছে। এ ঘটনায় সাগর থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আইওএম জানিয়েছে, পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। অঞ্চলটি সমুদ্রযাত্রার জন্য খুবই বিপজ্জনক। সাধারণত আফ্রিকান অভিবাসিরা এ রুটের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ছয় অভিবাসির মরদেহ উদ্ধার করা গেছে। বাকি ২৯ জনের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। নৌকাডুবির কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইওএম জানিয়েছে, ভূমধ্যসাগরে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। যা কোনোভাবেই স্বাভাবিক নয়। মানব পাচারকারীদের কাছে পাচারের গুরুত্বপূর্ণ রুট লিবিয়া। উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে মারা যাচ্ছে অসংখ্য অভিবাসন প্রত্যাশি। গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মারা গেছে ৫৩ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৪৭৬ অভিবাসির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।