সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দিল্লিতে দাঙ্গা

অনলাইন ডেস্ক :

ভারতের দিল্লিতে হনুমান জয়ন্তীকে ঘিরে গত শনিবার বিকেলে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছে বলে রোববার (১৭ এপ্রিল) জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি অনলাইন। বিকেল সাড়ে ৫টা নাগাদ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে দিল্লির জাহাঙ্গিরপুরীতে। ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বলা হচ্ছে যে, মুসলিমরা পাথর ছুড়েছিল মিছিলে। তবে স্থানীয় মুসলিমদের দাবি, মিছিলে থাকা হিন্দুরা উস্কানিমূলক স্লোগান তুলে হিংসায় প্ররোচনা দিয়েছে। দুই পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভিডিও প্রকাশ করেছে। দুই পক্ষেরই অধিকাংশ মানুষের দাবি, ‘বহিরাগতদের’ মদতেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দিল্লি পুলিশের উপপরিদর্শক মেধালাল মিনা রয়েছেন। সহিংসতা সম্পৃক্ততার অভিযোগে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভির ফুটেজ দেখে অন্যান্যদেরও শনাক্ত করা হবে। ঘটনা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং বিশেষ ইউনিটের ১০টি কমিটি করা হয়েছে।