সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ক্রমেই শীতল হচ্ছে নেপচুন!

অনলাইন ডেস্ক :

সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। সৌরম-লের সবচেয়ে দূরবর্তী গ্রহে সেই আলো পৌঁছাতে লাগে প্রায় চার ঘণ্টা। সূর্য থেকে চার বিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের শেষ গ্রহ নেপচুন। সেই নেপচুন বর্তমানে অনন্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দুই দশক ধরে বিস্তৃত পর্যবেক্ষণ হচ্ছে নেপচুন নিয়ে। প্রকাশ করা হয়েছে আগের চেয়ে নেপচুনের তাপমাত্রা পরিবর্তনের আরও সম্পূর্ণ চিত্র। গ্রহটি তার বায়ুম-লীয় তাপমাত্রায় আশ্চর্যজনক পতনের মধ্য দিয়ে যাচ্ছে। নেপচুনের স্ট্র্যাটোস্ম্ফিয়ারে গড় তাপমাত্রা ২০০৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। বিজ্ঞানীদের মতে, তাপমাত্রায় এই হেরফের অনভিপ্রেত। এ নিয়ে গবেষণা নিবন্ধে বলা হয়েছে, দৃশ্যমান আলোক বর্ণালির বাইরে তাপ-ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যরে পর্যবেক্ষণের ওপর নির্ভর করে, যা ওই গ্রহের বায়ুম-ল থেকে নির্গত তাপ অনুভব করে। সূর্য থেকে অনেক বেশি দূরত্বের কারণে এবং নেপচুন অক্ষের দিকে বেশি কাত হওয়ায় পৃথিবীর মতো ঋতু অনুভব করে। এই গ্রহ সূর্যের চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করতে প্রায় ১৬৫ বছর নেয়। গ্রহের ঋতুগুলো খুব দীর্ঘ। প্রতিটি ঋতু ৪০ বছরের বেশি স্থায়ী হয়। সূত্র :ইউরো নিউজ।