সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কাবুলে হাইস্কুলে ৩ বিস্ফোরণ, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি হাইস্কুলে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। সেখানকার বেশিরভাগ বাসিন্দা শিয়া হাজারা সম্প্রদায়ের অন্তর্গত। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু হওয়ার কারণে তারা প্রায়শই ইসলামিক স্টেটসহ (আইএস) সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হাইস্কুলের মধ্যে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন শিয়া অনুসারী হামলার শিকার হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে। তাৎক্ষণিক কেউ এ হামলার দায় স্বীকার করেনি। গত আগস্টে আফগানিস্তানের দায়িত্ব নেওয়া তালেবান জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষক ও কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে সন্ত্রাসী ও সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েই গেছে। জঙ্গিগোষ্ঠী আইএস বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।