সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

তিতাস নদীতে ধান বোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া সদরে তিতাস নদীতে ধান বোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিক বিল্লাল (২৭) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় তিন জন সাঁতারে তীরে উঠতে পারলেও শ্রমিক বিল্লাল নিখোঁজ হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে।

উদ্ধার অভিযান চালাতে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে বলে জানান তিনি।

—ইউএনবি