সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফের হিনা রব্বানি খান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন হিনা রব্বানি খান। এবার তিনি পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন। খবর জিও নিউজের। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেত্রী এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর (২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত) দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। ৩৪ বছরের হিনা দেশটির সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হলেও পররাষ্ট্রমন্ত্রীর নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, এই দায়িত্ব পেতে পারেন বিলাওয়াল ভুট্টো জারদারি। যদি তাই হয় তবে হিনার রেকর্ড ভেঙে ৩৩ বছরের বিলাওয়াল হবেন পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। হিনা ছাড়াও পাকিস্তানের ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় আরও চার নারী জায়গা পেয়েছেন।