সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবলীগের ৩ নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগের তিন নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮) ও যুবলীগ নেতা ইকবাল (৪০)। তাদের প্রথমে পটিয়া জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের অনুসারী।
এ বিষয়ে বদিউল আলম জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাবের নেতৃত্বে তার নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাবকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছেন। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

—ইউএনবি