সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চাঁদপুরের মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলারডুবি

ফাইল ছবি

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে সিমেন্টবোঝাই ইশরাক নামে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রলারের মাঝি মোজাম্মেল হোসেন জানান, মুন্সিগঞ্জের মোক্তারপুরে প্রিমিয়ার কোম্পানির কারখানা থেকে ৩১০০ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুর সদরের বাগড়াবাজার যাচ্ছিল ট্রলারটি।

ট্রলারটি মেঘনা নদীর বড়স্টেশন এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের স্টাফরা সাঁতরে অন্য নৌকার সাহায্যে কুলে উঠতে সক্ষম হয়।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রশিদ নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলার তো আছেই।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় ডুবুরি দিয়ে ট্রলারটি চিহ্নিত করা হয়েছে। তবে মেঘনায় প্রচণ্ড স্রোত ও গভীরতার কারণে এটি নদীর নিচ থেকে তুলে নিয়ে আসা অসম্ভব বলে জানিয়েছেন ডুবুরিদল ও সংশ্লিষ্টরা।

—ইউএনবি