সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় ইদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝর ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর :

রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ বৃহস্পতিবার (২১ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে। উপজেলার বেতগাড়ী ইউনিয়নে চাল বিতরণের উদ্বোধন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, ট্যাক অফিসার সহকারি উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মহসিন আলী সুরুজসহ ইউপি সদস্যবৃন্দ। বেতগাড়ী ইউনিয়নে ৩ হাজার ৮শ ৯৭ জন দুঃস্থ ব্যাক্তির প্রত্যেককে ১০ কেজি চাল দেওয়া হবে ইউপি চেয়ারম্যান জানান।