সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে চালকের কারাদন্ড

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে বালুসহ ট্রাক ও চালককে আটক করে চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট। সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বৃহস্পতিবার (২১ এপ্রিল) অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নীলকন্ঠ মাস্টার পাড়ার আব্দুস ছামাদের পুত্র আমিনুর ইসলামকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের ট্রাকসহ আটক করেন। পরে তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালক আমিনুরের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ট্রাকটি ৭ দিনের জন্য আটক রাখেন। এছাগা বাগপুর বাগের হাট এলাকায় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ভেঙে ফেলেন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।