সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চট্টগ্রামে উল্টে গেলে মালবাহী ট্রেনের বগি

চট্টগ্রাম বন্দর থেকে যাওয়ার পথে পণ্যবাহী কন্টেইনারসহ একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালবাহী ওই ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, কন্টেইনারবাহী বগি উল্টে যাওয়ার খবর পেয়ে ‘উদ্ধার ট্রেনকে কল করা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

—-ইউএনবি