সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সেনাবাহিনীর দেয়া ঈদ উপহার পেলেন খাগড়াছড়ির দরিদ্ররা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় তিন শতাধিক পাহাড়ি-বাঙালির এই ঈদ সামগ্রী পেয়ে খুশি।

রবিবার বেলা ১১টার দিকে মহালছড়ি উপজেলার মানিকছড়ি এলাকায় শখাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জাহাঙ্গীর আলম সবার হাতে ঈদ সামগ্রীগুলো তুলে দেন।

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাইতো পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালির মাঝে অসাম্প্রদায়িক মেল বন্ধন ছড়িয়ে দিতে আসন্ন ঈদে পাহাড়ি-বাঙালি সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য সবার ঘরে ঈদ সামগ্রী পৌঁছিয়ে দিতে সেনাবাহিনীর এ সামান্য প্রয়াস।

উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আরাফাত সিদ্দিকী, খাগড়ছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান ।

—ইউএনবি