সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন

জেলা প্রতিনিধি, বরিশাল :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা। ২৫ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে পাবলিক প্রকিউরমেন্ট রুল্স বিষয়ের উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন এবং অর্থ ও হিসাব শাখার সাবেক পরিচালক মোঃ আফসার আলী এফসিএমএ । দুই দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যান, ৪টি হলের প্রাধ্যক্ষ ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দপ্তর প্রধানগণ এবং দ্বিতীয় দিনে বিভিন্ন দপ্তরের সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। কর্মশালাটি আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৩ টায় শেষ হবে।