সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কুমিল্লা সিটি নির্বাচন ১৫ জুন

ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ছয়টি পৌরসভা, একটি উপজেলা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও একই দিন একই তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৯ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।

২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর এটি হবে তৃতীয় নির্বাচন।

সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

—ইউএনবি