সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে

জেলা প্রতিনিধি, সিলেট :

মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সে লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন প্রস্তুতি গ্রহণ করছে। চলছে শেষ মুহুর্তের কাজ।

মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফকে সাথে নিয়ে শাহী ঈদগাহ ময়দানের কাজের অগ্রগতি পরিদর্শণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকরতা কর্মচারীবৃন্দ।

বিশ্ব স্বাস্থ্য মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে গত দুই বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি শাহী ইদগাহ ময়দানে।