সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাংলাদেশ-ভারত বর্ডার হাট ফের চালু

দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার বাংলাদেশ-ভারত বর্ডার হাট– বালাট এবং (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়, ভারত)- লাউয়াঘরে (ডালোরা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ) পুনরায় চালু করা হয়েছে।

১৯ এপ্রিল অনুষ্ঠিত যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক যৌথ সভায় এই হাট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি বর্ডার হাট রয়েছে এবং আরও ৯টি নতুন সীমান্ত হাট চালুর পরিকল্পনা রয়েছে।

বর্ডার হাটগুলো দুই দেশের মধ্যকার একধরনের বাজার, যা সীমান্তের উভয় পাশের স্থানীয় বাসিন্দাদের তাদের ‘স্থানীয় পণ্য’ বাজারজাত করতে এবং ক্রয় করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি ১২ মে রিংকু (পূর্ব খাসি পাহাড়, মেঘালয়) – বাগান বাড়ি (ডুয়ারা বাজার, সুনামগঞ্জ)এবং ১৬ মে নালিকাটা (দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, মেঘালয়)- সায়দাবাদ (তাহিরপুর, সুনামগঞ্জ) সীমান্ত হাট পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।

—ইউএনবি