সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। সেখানে গ্রুপ ‘ই’তে স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই পর্বের আগে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ায়। ১ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এক ভিডিও বার্তায় প্রীতি ম্যাচের প্রতিপক্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ১৬ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কয়েক দিন সারাহ রিসোর্টে ক্যাম্প হওয়ার পর বাকি কয়েক দিন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে মালয়েশিয়া যাবে হাভিয়ের কাবরেরার দল। সর্বশেষ মার্চের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও পায়নি জয়ের দেখা। মালেতে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরেছে ২-০ গোলে এবং ঘরের মাঠ সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেন জামাল ভুঁইয়ারা। এর ফলে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমে ১৮৮তম অবস্থানে বাংলাদেশ।