সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

তামিমের সেঞ্চুরি, ৪ রানের জন্য পারলো না এনামুল

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান ডিপিএলেও। গত ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবারও শতক হাঁকালেন এই ওপেনার। বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সর্বোচ্চ ১৩৭ রান করেছেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ১৩২ বলে সাজানো ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ছয়টি ছক্কা, স্ট্রাইকরেট ১০৩.৭৯। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ রান করেছেন অবিশ্বাস্য ফর্মে থাকা এনামুল হক বিজয়। মাত্র ৪ রানের জন্য শতক মিস করলেও আরও একটি রেকর্ড ঠিকই নিজের নামে করে নিয়েছেন এই ওপেনার। এর আগে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ আটটি অর্ধশতক হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম ও রকিবুল হাসান। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৫ আসরে। রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ২০১৮-১৯ সেশনে। এবার তাদেরকে পেছনে ফেলে রেকর্ডটি সম্পন্ন নিজের করে নিলেন এনামুল বিজয়।