সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আরব আমিরাতে চলছে ঈদুল ফিতরের প্রস্তুতি

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। গেল দু-বছরের করোনার ধকল কাটিয়ে এবারের ঈদ আনন্দঘন করে তুলতে চান তারা। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। গেল দু-বছর করোনা মহামারির কারণে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তেমন কোনো আয়োজন করতে পারেননি প্রবাসীরা। তবে এবারের ঈদে আগের ঘাটতিগুলো পূরণ করতে চান প্রবাসী বাংলাদেশিরা। পেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন দুবাই-এর প্রেসিডেন্ট মাহাবুব আলম মানিক বলেন, ‘গত যে দুটি রমজান গেছে আমরা কোনো কাজই ঠিকমতো করতে পারিনি। তবে এবার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তির বার্তা বইছে।’ এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের চাহিদা পূরণ করে নিজেদের ঈদ প্রস্তুতি নিচ্ছেন। আমিরাতের শপিংমলগুলোতে ঈদ সামনে রেখে কেনাকাটার ব্যস্ততা বেড়েছে প্রবাসীদের। আরেক ব্যবসায়ী বলেন, ‘দুবাইয়ে অনেকদিন থাকার পর আমাদের অনেক বন্ধুবান্ধব হয়েছে, এর পরও দেশে থাকলে আমাদের আনন্দটা বেশি হয়।’ এবার ঈদ ঘিরে আমিরাতের বাংলাদেশ কমিউনিটি বেশ কিছু ঈদ পুনর্মিমিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ কনস্যুলেট দুবাই, প্রবাসী বাংলাদেশিদের ঈদ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করছে।