সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নত করা আমার লক্ষ্য : কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি:

“আমি ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করার পর থেকেই শিক্ষার মান নিশ্চিতকরণ, শিক্ষকদেরকে গবেষণায় উৎসাহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বত্র আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্ব দিয়ে এসেছি। আমার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নত করা।” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “ন্যাশনাল ইন্টেগ্রিটি সিস্টেম ওয়ার্ক প্ল্যান” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এই লক্ষ্যের কথা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কুবির ভার্চুয়াল ক্লাস রুমে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ রশিদুল ইসলাম শেখ এবং কো-কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

কর্মশালায় প্রধান অতিথি ড. মোঃ আবু তাহের বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয়সমূহের ভিশন হলো মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ। আর তার উপায় হলো উন্নতমানের গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে সুশাসন নিশ্চিত করা।