সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন

প্রবীণ কূটনীতিক বিনয় মোহন কোয়াত্রা রবিবার ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কর্মজীবনের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতার কূটনীতিক কোয়াত্রা বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। এর আগে তিনি নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন।

“শ্রী বিনয় কোয়াত্রা আজ সকালে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। #টিমএমইএ পররাষ্ট্র সচিব কোয়াত্রার সামনে একটি ফলপ্রসূ এবং সফল মেয়াদ কামনা করে,” ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করেছেন।

কোয়াত্রা ১৯৮৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফসি) যোগদান করেন। তিনি ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন৷

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে ভারতের কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রিংলা ২০২০ সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

—ইউএনবি