সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাস-ট্রাক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৩

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আজগর আলীর ছেলে বাসচালক আব্দুল্লাহ শেখ (৪১), বাগেরহাট সদরের দরগা এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে ট্রাক চালক জালাল হাওলাদার (৪০) ও টাঙ্গাইলের মানিকগঞ্জ এলাকার মাসুদ শেখের ছেলে বাসযাত্রী শিশু আইয়াস শেখ (২)।

তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ শেখ আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বোতলজাত পানি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই চালক ও বাসযাত্রী শিশুটি নিহত হয়। এসময় নিহত শিশুটির মা ও বাবাসহ চার জন গুরুতর আহত হন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কাজে ছুটে আসেন।

—ইউএনবি