সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

জয়পুরহাট সদরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার পুরানাপৈল-হিচমি বাইপাস সড়কের বামনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জয়পুরহাট পৌর এলাকার পাচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে মোসাদ্দেক হোসেন শিমুল (১৭) ও আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে শান্ত (১৮)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, শনিবার রাতে জয়পুরহাটের পুরানাপৈল-হিচমি বাইপাস সড়কে শিমুল ও শান্ত নামে দুই কিশোর দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় এক পথচারিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিশোর শিমুল, শান্ত ও পথচারী গুরুতর আহত হন।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত কিশোর-শান্ত মারা যায়।

—ইউএনবি