সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে ৩ কিশোরের মৃত্যু

ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন সকালে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আরও দু’জন আহত হন।

সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, উপজেলার হাতিয়া গ্রামের মো. রবিউলের ছেলে মো. আরিফ মিয়া (১৫), আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই মো. মোস্তফা কামাল ( ২১) ও একই ইউনিয়নের দশকিয়া পূর্বপাড়া গ্রামের মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. ফয়সাল উদ্দিন ( ১৬)।

আহতরা হলেন- মো. রাকিব মিয়া ও মো. জাহিদ হোসেন।

দশকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মালেক ভূঁইয়া জানান, তিন কিশোর ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল। এই সময় বজ্রপাত হলেন ঘটনাস্থলেই একজন মারা যান। এঘটনায় আহত চার জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যান।

তিনি জানান, আহত অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

—ইউএনবি