সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিধ্বস্ত বিমানের ২৯ আরোহীর কেউ বেঁচে নেই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে ২৯ আরোহীসহ একটি এন-২৬ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তনোভ কোম্পানির তৈরি এএন-২৬ মডেলের দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আরআইএ। দেশটির জরুরি বিভাগ জানায়, ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। খবর রয়টার্স ও এএফপির।

রাশিয়ার জরুরি বিভাগের উদ্বৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ওখটস্ক সাগরে স্থানীয় সময় মঙ্গলবার বিধ্বস্ত হওয়া এন-২৬ বিমানের কেউ বেঁচে নেই। বিমান কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষটি বিমানবন্দরের ৫ মাইল দূরে তারা খুঁজে পেয়েছেন।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে অবতরণ না করার জানা যায় বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স সূত্রের বরাত দিয়ে জানায়, বৈরী আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ না করার পর বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটির চলাচল পরিচালনা করে আসছিল।