সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ: নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় ফের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারদিয়া ঠাকুর পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (২৭) উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সময় অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত সপ্তাহে এই দুগ্রুপের মধ্যে কয়েক দফা সংর্ষের ঘটনা ঘটেছে।

—ইউএনবি