সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে

ছবি: মঈন আহমেদ

ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার সরকারি অফিসগুলো খুলেছে।

এ বছর সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি পেয়েছেন। ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।

আজ সকালে বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে কর্মস্থলে ফিরে আসা লোকদের ভিড় দেখা গেছে।

তবে ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।

বৃহস্পতিবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কার্যক্রম শুরু করেছে।

এ বছর মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত ৩ মে হয়েছে।

লাখ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে।

—ইউএনবি