সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু

ফাইল ছবি

ঢাকা মহানগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিকাল থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রক্ষণাবেক্ষণের কারণে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাইসহ বিভিন্ন এলাকায় ৩ মে (ঈদের দিন) রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা শহরের কিছু এলাকা যেমন গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে একই সময়ে গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে।
এদিকে বাংলাদেশের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের জন্য দুটি উচ্চ-চাপ পাইপলাইনে গ্যাস সরবরাহ ৩ মে রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করবে প্রতিষ্ঠানটি।

—ইউএনবি