সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফিলিপাইনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ফিলিপাইনের মেট্রো ম্যানিলার পাসায় শহরে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৬৩) বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপিন্স করপোরেশনের সভাপতি। তিনি ২৬ বছর আগে ব্যবসার উদ্দেশে বাংলাদেশ থেকে ফিলিপাইনে পাড়ি জমান। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার কাইচাল গ্রামে।
নিহতের ভাই আবুল হোসেন ইউএনবিকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তার ভাই আনোয়ার হোসেনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
এছাড়া এ ঘটনায় ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসের কাছে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

—ইউএনবি