সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম

রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। শুক্রবার বেলা পোনে ১২টার দিকে মা পারুল নবজাতক ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

ঢাকা ডিভিশাল কর্মাশিয়াল অফিসার (ডিসিও) শওকত জামিল মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবজাতক সন্তানের মা পারুলের বাড়ি রাজশাহী, তার স্বামী ঢাকায় থাকেন। মা পারুল একাই আসছিলেন, এই সময় তার প্রসব বেদনা উঠলে তিনি রেলওয়ের যাত্রীদের কাছে সহযোগিতা চান এবং তিনি সন্তানের জন্ম দেন।

ডিসিও শওকত জামিল মহসীন জানান, ট্রেনটি ঢাকায় পৌঁছেনোর পর বাবা টিটু ঢাকা রেলওয়ে স্টেশনে মা ও ছেলে সন্তানকে গ্রহণ করেন।

—ইউএনবি