সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো খুলনার মেয়রকে

উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে চারটায় শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে তাকে সিএমএইচ এর উদ্দেশ্যে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন,মেয়র ঢাকার সিএমএইচে আগামী ১৫ তারিখ পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন। তারপর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হবে।

তিনি এ সময় আরও বলেন, খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল মেয়রের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন।

এসময় তিনি খুলনা সিটির মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনা করে পরিবার ও দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য গতকাল শনিবার ডায়বেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন তিনি।

—ইউএনবি