সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নাটোরে ইউএনও’র জিপের ধাক্কায় সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় ইউএনও’র জিপের ধাক্কায় সোহেল আহমেদ জীবন নামে স্থানীয় এক সংবাদকর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার নিঙ্গুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমেদ বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক দুরন্ত সংবাদ’ পত্রিকার সিংড়া প্রতিনিধি।

জানা যায়, সোহেল আহমেদ সোমবার সকাল ১০টায় সিংড়া শহর থেকে বন্দর এলাকায় যাচ্ছিলেন। এসময় নিঙ্গুইন এলাকায় পৌঁছলে পার্শবর্তী নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি জিপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

—ইউএনবি