সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১২৭ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরের ১০ জেলার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া দশ জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরপরে ময়মনসিংহে-১৭ জন, কুষ্টিয়ায়-১৭ জন, চুয়াডাঙ্গায়-১০ জন, সাতক্ষীরায়-১০ জন, বরিশালে-১০ জন, চট্টগ্রামে-৯ জন, কুমিল্লায়-৭ জন এবং কিশোরগঞ্জে ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনের কাজ থেকে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল (৭ জুলাই) সারাদেশে ২০১ জনের মৃত্যু হয়। শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ১৬২ জনে। যা বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে।