সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক :

দুর্নীতির দায়ে ১৫ মাসের সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাপুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে দেখা যায়নি।

বুধবার মধ্যরাতে জ্যাকব জুমা কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজ বাসভবনের কাছে এক কারাগারে এ সাজা ভোগ করতে গিয়েছেন বলে তার ফাইন্ডেশন জানিয়েছে। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায়ে জুমাকে স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

এর আগে বুধবার মধ্যরাতের মধ্যে ৭৯ বছর বয়সী জুমা আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সকালেই সতর্ক করে পুলিশ। রবিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে জুমাকে পরে সময়সীমা বেঁধে দেয়া হয়।