সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হরিণাকুন্ডুতে প্রতিবেশীর মারধরে আহত নারীর মৃত্যু

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে আহত আসমানী খাতুন (৪০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসমানী খাতুন ওই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, পাড়ার ছেলেমেয়েদের খেলা নিয়ে রবিবার ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুনের সঙ্গে আসমানীর কথা কাটাকাটি হয়। বিকালে আসমানী বাড়ির পাশের খালে গেলে সুমাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে আসমানীকে মারধর করে গুরুতর আহত করে ।

আসমানীকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সুমাইয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

—ইউএনবি