সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

অনলাইন ডেস্ক :

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার জোকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীতমুখি গ্রামীণ সেবা গ্রিন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।