সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেইলি রোডস্থ সরকারি বাসভবনে ফিরেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ০৭ মে (শনিবার) রাতে অসুস্থতা অনুভব করায় মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ০৮ মে বিকাল ৩টা ৩০ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।

—ইউএনবি