সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সন্ত্রাসীদের ‘গুলিতে’ খুলনার ফুলতলায় ব্যবসায়ী নিহত

খুলনার ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

নিহত মো. রকিবুল ইসলাম ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে ও ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মো. রকিবুল ইসলাম মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর গেলে দু’জন ব্যক্তি তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দুটি গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

—ইউএনবি