সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অধিক মূল্যে সয়াবিন বিক্রির অপরাধে ২ মিলকে জরিমানা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও ২ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে দুই মিল মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নে রায়ের বাজারের মেসার্স সেলিম ওয়েল মিল ও আঠারোবাড়ি ওয়েল মিল অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে মেসার্স সেলিম ওয়েল মিলকে ১০ হাজার ও আঠারোবাড়ি ওয়েল মিলকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২হাজার লিটার মজুদকৃত তেল পূর্বের মূল্যে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম।