সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ট্রেনের সেই টিটিই নির্দোষ: তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি, পাবনা :

বিনা টিকিটের যাত্রী রেলমন্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করায় বরখাস্তকৃত ট্রেনের সেই টিটিই শফিকুল ইসলাম নির্দোষ বলেছেন তদন্ত কমিটির প্রতিবেদনে।
আজ সোমবার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি পশ্চিমান্চল রেলের মহাব্যবস্থাপক( ডিআরএম) শহিদুল ইসলামের কাছে তাদের তদন্ত প্রতিবেদনটি জমা দেন।
তদন্ত কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, তদন্তে তারা টিটিই শফিকুল ইসলামের কোনো প্রকার দোষ পাননি।
উল্লেখ, গত ৬ মে খুলনা থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে এসি কেবিনে উঠে। এসময় টিটিই শফিকুল ইসলাম তাদের জরিমানা করেন। এতে রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে তাকে বরখাস্ত করা হয়। পরে বিষয়টি নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।.