সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিলেটে খারইল বিলে নৌকাডুবি, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সদর উপজেলায় খারইল বিলে পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ হয়েছেন। ১৬ মে সোমবার সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা শুরু করে।
এর আগে রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।
নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
অভিযানকারী ডুবুরী দলের টিম প্রধান শহীদুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টা ডুবুরী দলের ৩ সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছের। কিন্তু নিখোঁজদের এখনও কোন সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, রোববার (১৫ মে) রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।