সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইন্দোনেশিয়ায় বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কা, নিহত ১৪

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ।
পূর্ব জাভা ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান বলেন, পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া থেকে ইন্দোনেশিয়ার পর্যটকদের বহনকারী বাসটি সেন্ট্রাল জাভার জনপ্রিয় পার্বত্য রিসোর্ট ডিয়েং প্যাটেল থেকে ফিরছিল। সোমবার ভোরের পরপরই বাসটি মোজোকারতো টোল সড়কের বিলবোর্ডে ধাক্কা দেয়।
টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দুর্ঘটনা কবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে।
উসমান বলেন, পুলিশ এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। তবে দুর্ঘটনার আগে চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে জানা গেছে।
তিনি বলেন, পুলিশ এখনও গুরুতর আহত চালককে জিজ্ঞাসাবাদ করেনি। মোজোকার্টোর চারটি হাসপাতালে ১৯ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

—ইউএনবি