সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রামগড়ে ওএমএস’র আটা কালোবাজারে বিক্রির দায়ে ডিলারশীপ বাতিল

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে ওএমএস’র আটা কালোবাজারে বিক্রির অভিযোগে পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুণ ট্রেডার্সের ডিলারশীপ বাতিল করা হয়েছে। উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। মঙ্গলবার (১৭মে) সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রামগড় পৌর এলাকার তিনটি স্থানে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি করা হয়। প্রতি ডিলারকে দৈনিক ১৫০০ কেজি চাল ও ১০০০ কেজি আটা বরাদ্দ দিয়ে জনপ্রতি ৫ কেজি হারে বি ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রির নিয়ম। অথচ পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো: হারুনের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি ন্যায্যমূল্যের চাল ও আটা গরীব লোকজনদের কাছে বিক্রি না করে অধিক দামে স্থানীয় ব্যবসায়িদের কাছে গোপনে বিক্রি করেন। দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে নামেন। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ডিলার হারুণের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যত্যা পান আদালত। সোনাইপুল বাজারের আলমগীর স্টোরর কাছে ওএমএস’র প্রায় ২০০ কেজি আটা অধিকমূল্যে গোপনে বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট ডিলার মো: হারুণ এ ব্যাপারে আদালতের কাছে লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ অবস্থায় ওএমএস ডিলার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা, ২০১৫ এর ১২(খ) এর অংগীকারনামা ভংগ করায় মেসার্স হারুন ট্রেডার্সেরর ওএমএস ডিলারশীপ বাতিল করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, সোনাইপুল বাজার এলাকায় শীঘ্রই নতুন ডিলার নিয়োগ করা হবে।