সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গঙ্গাচড়ায় ৩ জন দরিদ্রকে জেলা প্রশাসকের ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় ৩ জন দরিদ্রকে জেলা প্রশাসকের মানবিক সহায়তা বক্সে দান কৃত অর্থ থেকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে ওই ৩ দরিদ্রের প্রত্যেকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৪ হাজার করে টাকা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, পরিসংখ্যান কর্মকর্তা সোহাগ, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তাসলীম খুশবী সরকার, সহকারি প্রোগ্রামার (আইসিটি) নাজমীন নাহার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ। উল্লেখ্য যে, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ কর্তৃক স্থাপিত মানবিক সহায়তা বক্সে রংপুর জেলা প্রশাসক জনাব আসিব আহসান নগদ ৫০ হাজার টাকা সহায়তার জন্য দান করেন। উক্ত টাকা হতে ৩ জন অসহায় দরিদ্রকে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন ও খরচ বাবদ ৪ হাজার করে টাকা দেওয়া হয়।