সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মির্জা আব্বাস পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেটে ব্যাথা নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং খালেদা জিয়ার শেষ মন্ত্রিসভার সাবেক মন্ত্রী আব্বাসকে রাজধানীর শ্যামলী এলাকার বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, গত রাত থেকে আব্বাস পেটব্যাথায় ভুগছিলেন। ‘সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

রফিকুল বলেন, ইতোমধ্যে এই বিএনপি নেতার কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের বাইরে থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককেও ডাকা হয়েছে।

এদিকে দুপুরে হাসপাতালে আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ক্ষমতাসীন দলের ‘ক্যাডারদের’ হামলায় গুরুতর আহত জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার নেতা এস এম মোস্তফা আনাম ও শফিকুল ইসলাম সুমনকে দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) যান।

—ইউএনবি